Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, পুলিশ যেন কাজের সময় কাউকে ‘ম্যানেজ’ করতে বা ব্যক্তিগতভাবে অর্থ ব্যয় করতে বাধ্য না হয়, সে জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ জরুরি। সোমবার ফেসবুক পোস্টে তিনি বলেন, পুলিশের ‘ম্যানেজ’ সংস্কৃতি থেকেই দুর্নীতির জন্ম হয়, যা আসলে প্রাতিষ্ঠানিক সমস্যার ফল।

তিনি জানান, খুন বা ডাকাতির মতো গুরুতর মামলার তদন্তে একজন কর্মকর্তাকে মাত্র ৬ হাজার টাকা এবং অর্থ পাচারের মামলায় ৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়, যা বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এতে তদন্তকারীদের ব্যক্তিগত খরচ বহন করতে হয়। তিনি পুলিশ সদস্যদের ওভারটাইম ভাতা, স্বাস্থ্যকর খাবার ও সাপ্তাহিক ছুটির দাবিও তোলেন।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, পুলিশকে বেআইনি নির্দেশ প্রত্যাখ্যান করার মানসিকতা ও আইনি সুরক্ষা দিতে হবে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি নিশ্চিত করা এবং পেশাগত স্বাধীনতা রক্ষা করলেই জনগণের আস্থা ফিরবে ও দুর্নীতি কমবে।

12 May 26 1NOJOR.COM

পুলিশের বাজেট বৃদ্ধি ও আইনি সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানালেন হাসনাত আবদুল্লাহ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।