Web Analytics

জ্বালানি বিভাগ জানিয়েছে, আগামী দুই মাসে দেশে পেট্রোল ও অকটেনের কোনো সংকট হবে না। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, বর্তমানে দেশে ১ লাখ ৪৩ হাজার মেট্রিক টন ডিজেল, ৯ হাজার ৫৬৯ মেট্রিক টন অকটেন ও ১৬ হাজার ৮১২ মেট্রিক টন পেট্রোল মজুত রয়েছে। তিনি বলেন, এই মুহূর্তে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই।

জ্বালানি বিভাগ জানায়, সারা দেশে ৭ হাজার ৩৪২টি অভিযানে অবৈধভাবে মজুত করা ৪ লাখ ৬৯ হাজার ৪২ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। মনির হোসেন চৌধুরী বলেন, সরকার প্রতি মাসে দুই হাজার থেকে আড়াই হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে এবং প্রতি লিটার ডিজেলে ৫৫ টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, ঢাকায় দুটি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে ফুয়েল পাসের মাধ্যমে জ্বালানি বিক্রি শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে সারা দেশে চালু হবে।

তিনি বলেন, সরকার অন্তত তিন মাসের জ্বালানি মজুত সক্ষমতা তৈরিতে কাজ করছে এবং এলপিজির দাম নিয়ে ভোক্তাদের অভিযোগ খতিয়ে দেখা হবে।

09 Apr 26 1NOJOR.COM

আগামী দুই মাসে পেট্রোল ও অকটেনের কোনো সংকট হবে না বলে জানিয়েছে জ্বালানি বিভাগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।