Web Analytics

জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ পাসের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ইসলামি শরিয়া বিশেষজ্ঞদের মতামত না নিয়ে তড়িঘড়ি করে পাস করা বিলটি কোরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক। তিনি বিলটি সংশোধনের দাবি জানিয়ে রাষ্ট্রপতিকে এতে স্বাক্ষর না করার আহ্বান জানান।

ইসলামাবাদীর ভাষ্য অনুযায়ী, ‘জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণপূর্বক দান’ পদ্ধতিতে পিতা-মাতা সন্তানদের সম্পত্তি দিলেও দাতা মৃত্যুর আগ পর্যন্ত তা ব্যবহার ও ভোগ করতে পারবেন। গ্রহীতা দাতার আগে মারা গেলে সম্পত্তি গ্রহীতার ওয়ারিশদের কাছে যাবে। তিনি বলেন, এ ব্যবস্থায় একজন বা কয়েকজন উত্তরাধিকারী বিশেষ সুবিধা পেতে পারেন এবং অন্যরা বঞ্চিত হতে পারেন, যা ফারায়েজের বিধান লঙ্ঘন করবে।

তিনি বলেন, কোরআন ও সুন্নাহতে ইসলামি উত্তরাধিকারীদের প্রাপ্য অংশ নির্দিষ্ট করা আছে এবং সামাজিক বাস্তবতা বা পারিবারিক প্রয়োজনের অজুহাতে তা পরিবর্তনের সুযোগ নেই। তাঁর মতে, প্রকৃত হেবা সম্পন্ন হলে সম্পত্তি পুরোপুরি গ্রহীতার মালিকানায় যেতে হয়; দাতা আজীবন ভোগদখল সংরক্ষণ করলে তা হেবার মূলনীতির বিরোধী হয়। হেফাজত সরকারকে ধর্মীয় বিধি নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ না ছড়ানোর আহ্বান জানিয়েছে।

07 Sep 26 1NOJOR.COM

সম্পত্তি হস্তান্তর বিল সংশোধন ও রাষ্ট্রপতির স্বাক্ষর না দেওয়ার দাবি হেফাজতের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।