Web Analytics

শিল্পী রাজিব আহসেনের প্রথম একক প্রদর্শনী ‘এমব্রেস অব দি আর্থ’ আজ আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে উদ্বোধন হচ্ছে। সন্ধ্যা ৬টায় শিল্পী প্রফেসর জামাল আহমেদের উপস্থিতিতে উদ্বোধন হবে প্রদর্শনীটি। এটি ২৬ এপ্রিল পর্যন্ত চলবে এবং প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আয়োজকদের মতে, প্রদর্শনীটি স্মৃতি, স্থান ও রূপান্তরের অভিজ্ঞতার ভেতর থেকে নির্মিত একটি গভীর ব্যক্তিগত ও আবেগঘন শিল্প উপস্থাপনা, যেখানে জলরং ও অ্যাক্রিলিকে আঁকা প্রায় ৩৬টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে।

প্রদর্শনীতে গ্রামীণ জীবনের অন্তরঙ্গতা ও নগরজীবনের পরিবর্তিত বাস্তবতার মধ্যে সম্পর্ক ফুটে উঠেছে। রাজিব আহসেন শৈশবের গ্রামীণ অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে জীবনের বাস্তব অভিজ্ঞতাকে শিল্পের মূল উৎস হিসেবে গ্রহণ করেছেন। তার চিত্রকর্মে নস্টালজিয়া, অভিযোজন ও পরিচয়ের বিষয়গুলো প্রাণবন্ত তুলির আঁচড়, স্তরবিন্যাসপূর্ণ টেক্সচার এবং আলো-রঙের সূক্ষ্ম ব্যবহারের মাধ্যমে প্রকাশ পেয়েছে।

রাজিব আহসেন পূর্বে ঢাকায় অনুষ্ঠিত ষষ্ঠ ফ্রেন্ডশিপ আর্ট এক্সিবিশন, সপ্তম কাহাল ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশন এবং জাপানের টোকিওতে অষ্টম কাহাল ইন্টারন্যাশনাল আর্ট ফেয়ারে অংশ নিয়েছেন।

25 Apr 26 1NOJOR.COM

ঢাকায় রাজিব আহসেনের প্রথম একক প্রদর্শনী ‘এমব্রেস অব দি আর্থ’ উদ্বোধন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।