Web Analytics

প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। সোমবার রাতে তার প্রতিনিধিদল শিবগঞ্জ উপজেলার পদ্মার চরে গিয়ে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নেয়।

পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. নাহিদুজ্জামান সুমনের নেতৃত্বে প্রতিনিধিদলটি নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেয়। এ সময় পৌর বিএনপির সদস্যসচিব আলমগীর কবির জুয়েল, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বারিউল ইসলাম তুসার বিশ্বাস, লাল মোহাম্মদ ও কামাল উদ্দিন মেম্বারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ড. সাইমুম পারভেজ মোবাইল ফোনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

26 May 26 1NOJOR.COM

টাঙ্গাইল দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।