ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ রেখা কোনো বাধা ছাড়াই অতিক্রম করেছে বেশ কয়েকটি ইরানি জাহাজ। আনাদোলু ও ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, সোমবার একাধিক ইরানি জাহাজ অবরোধ এলাকা অতিক্রম করে নির্বিঘ্নে তাদের গন্তব্যের পথে যাত্রা অব্যাহত রেখেছে।
প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক জলসীমা থেকে ইরানের বন্দরের দিকে যাওয়া একটি বড় তেলবাহী জাহাজ (ভিএলসিসি) অবরোধ রেখা পার হয়ে নিরাপদে অগ্রসর হয়েছে। আইআরআইবি আরও জানায়, পশুখাদ্য বহনকারী একটি কার্গো জাহাজ এবং রপ্তানি গন্তব্যের পথে থাকা আরেকটি তেলবাহী ট্যাংকারও ওই এলাকা অতিক্রম করেছে। অন্যদিকে, তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, তিনটি ইরানি তেলবাহী ট্যাংকার ও দুটি প্রয়োজনীয় পণ্যবাহী কার্গো জাহাজ কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ রেখা অতিক্রম করেছে।
ইরানি গণমাধ্যমের এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো কোনো মন্তব্য করেনি।
ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ রেখা অতিক্রম করল ইরানি তেলবাহী জাহাজ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।