Web Analytics

চট্টগ্রামের রাউজান উপজেলায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রাহাতুল ইসলাম। সোমবার দুপুরে উপজেলার ১ নম্বর হলদিয়া ইউনিয়নে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে ইউএনও কৃষকদের তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন এবং সেবার মান যাচাই করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ভুল ও স্বচ্ছভাবে তথ্য সংগ্রহের নির্দেশনা দেন, যাতে প্রকৃত কৃষকেরা সরকারি কৃষিসেবা ও বিভিন্ন প্রণোদনার সুবিধা সহজে পেতে পারেন।

এ সময় রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুম কবির, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীল, সিকু বড়ুয়া, ভুটান বড়ুয়া, তমিজ উদ্দিন, বিএনপি নেতা এস. এম. কামাল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কৃষি বিভাগের এ উদ্যোগে কৃষকদের তথ্যভান্ডার হালনাগাদ হবে এবং ভবিষ্যতে সরকারি কৃষি সহায়তা ও প্রণোদনা কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব হবে।

03 Aug 26 1NOJOR.COM

রাউজানের হলদিয়ায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেছেন ইউএনও

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।