Web Analytics

ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির বৃহস্পতিবার গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের অন্য দেশে পাঠানোর সাত বছরের পরিকল্পনা প্রকাশ করেছেন। ‘ডিসএনগেজমেন্ট ৭১০’ নামে প্রস্তাবটিতে প্রায় ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উগ্র ডানপন্থি ওতজমা ইয়েহুদিত দলের নেতা বেন গভির গাজা থেকে ফিলিস্তিনিদের সরানোর বিষয়টিকে তাঁর নির্বাচনী প্রচারের প্রধান ইস্যুগুলোর একটি করেছেন এবং ভবিষ্যৎ জোট সরকারে যোগ দেওয়ার শর্ত করতে চান।

ইসরাইলি সংবাদমাধ্যমের মতে, বেন গভির কয়েক মাস ধরে পরিকল্পনাটি তৈরি করেছেন। এতে প্রথম বছরে ২ লাখ ৫০ হাজার, তিন বছরের মধ্যে ১১ লাখ ১০ হাজার এবং সাত বছরে প্রায় ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে গাজা থেকে সরানোর লক্ষ্য রয়েছে। পরিকল্পনায় ফিলিস্তিনিদের ‘স্বেচ্ছায়’ গাজা ছাড়ার ওপর জোর দেওয়া হয়েছে এবং তুরস্ক, ইথিওপিয়া, কঙ্গো ও কয়েকটি আরব দেশে পাঠানোর কথা বলা হয়েছে।

প্রস্তাবটি বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারত্ব এবং ফিলিস্তিনিদের গ্রহণকারী দেশগুলোর সঙ্গে সমঝোতার কথা বলা হয়েছে। প্রথম বছরে ৩ বিলিয়ন ডলারের বেশি এবং সাত বছরে প্রায় ২০ বিলিয়ন ডলার ব্যয়ের হিসাব দেওয়া হয়েছে। বেন গভির জোরপূর্বক স্থানান্তর তদারকিতে একজন মন্ত্রী, তাঁর অধীনে মহাপরিচালক, পৃথক বাজেট ও ব্যাপক ক্ষমতা এবং আন্তর্জাতিক আলোচনা চালাতে বিশেষ দল গঠনের দাবি জানিয়েছেন।

04 Sep 26 1NOJOR.COM

সাত বছরে গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনি সরানোর প্রস্তাব বেন গভিরের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।