ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইরান যুদ্ধের ফলে সৃষ্ট সংকটের প্রেক্ষিতে নাগরিকদের বিদেশে বিয়ের অনুষ্ঠান না করার এবং জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন। রোববার এক জনসভায় তিনি বলেন, পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমাতে হবে এবং যেসব শহরে মেট্রো লাইন আছে, সেখানে মেট্রো ব্যবহার করা উচিত।
মোদি আরও বলেন, বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের জন্য স্বর্ণের গয়না কেনা, বিদেশ ভ্রমণ এবং দেশের বাইরে বিয়ের আয়োজন থেকে বিরত থাকা প্রয়োজন। তিনি মধ্যবিত্তদের অন্তত এক বছরের জন্য বিদেশ ভ্রমণ স্থগিত করার পরামর্শ দেন।
১৪০ কোটিরও বেশি জনসংখ্যার ভারত মধ্যপ্রাচ্য থেকে তেল ও গ্যাস আমদানির ওপর নির্ভরশীল। হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনায় ভারত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি হিসেবে উল্লেখ করা হয়েছে।
ইরান যুদ্ধ সংকটে বিদেশে বিয়ে ও জ্বালানি সাশ্রয়ে আহ্বান মোদির
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।