ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে ‘শত্রুর ঘাঁটিতে’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থার প্রকাশিত বিবৃতিতে বলা হয়, সিরিক শহর ও হরমুজ প্রণালির কেশম দ্বীপের ওপর মার্কিন সেনাবাহিনীর আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরান কুয়েত ও বাহরাইন লক্ষ্য করে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। অপরদিকে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের দক্ষিণাঞ্চলে রাডার স্থাপনায় হামলা চালিয়েছে এবং হরমুজ প্রণালির দিকে ছোড়া চারটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। গোরুক ও কাশেম দ্বীপে উপকূলীয় নজরদারি রাডার স্থাপনাগুলোতে এই হামলা হয়।
এই পাল্টা হামলা মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে এবং উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।
মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টা হামলায় উত্তেজনা বৃদ্ধি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।