Web Analytics

নিজেদের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে ২২৩ রানের বিশাল জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজ জিতেছে ইংল্যান্ড। ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫৫ রান করে স্বাগতিকরা। ১০৫ বলে ১২৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন ওপেনার টম ব্যান্টন।

ব্যান্টনের ইনিংসে ছিল ১৬টি চার ও ৫টি ছক্কা। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক ৭৭ এবং উইকেটকিপার-ব্যাটার জর্ডান কক্স ৭৬ রান করেন। শ্রীলঙ্কার হয়ে আসিতা ফার্নান্দো ৩টি ও সচিন্দু কলম্বাগে ২টি উইকেট নেন।

৩৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৯.১ ওভারে ১৩২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস সর্বোচ্চ ৩৫ এবং জানিথ লিয়ানাগে ১৯ রান করেন। ইংল্যান্ডের লিয়াম ডসন ৩টি ও গাস অ্যাটকিনসন ২টি উইকেট নেন। উইল জ্যাকস, সনি বেকার, জেমি ওভারটন ও জো রুট একটি করে উইকেট নেন। সিরিজসেরা হন জ্যাকস।

28 Sep 26 1NOJOR.COM

শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতল ইংল্যান্ড

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।