Web Analytics

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ কার্যক্রমে অংশ নিয়ে তিনি বলেন, এর লক্ষ্য বদলি বাণিজ্য বন্ধ করা এবং যোগ্য কর্মকর্তাকে উপযুক্ত স্থানে পদায়ন করা। বর্তমান লটারিতে ১৫৫ জন নির্বাহী প্রকৌশলী রয়েছেন।

মন্ত্রী জানান, এ পর্যন্ত লটারির মাধ্যমে মোট ১ হাজার ৪৩০ জনকে বদলি-পদায়ন করা হয়েছে। এর মধ্যে গত ৩০ জুলাই ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলী, আগস্টে ২৫৪ জন উপসহকারী প্রকৌশলী এবং গত ১৬ আগস্ট ২১৯ জন সহকারী প্রকৌশলী ও ১৯০ জন উপবিভাগীয় প্রকৌশলী ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয় ও সংসদ সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ তিন থেকে চারটি স্থানের পদায়ন আপাতত স্থগিত থাকতে পারে।

বিশেষ মানবিক প্রয়োজন থাকলে কর্মকর্তারা আবেদন করতে পারবেন বলে জানান তাহের। তিনি বলেন, কর্মকর্তাদের চাকরির অতীত রেকর্ডসহ বিভিন্ন তথ্য পর্যালোচনা করে পদায়নের প্রস্তুতি নেওয়া হয়েছে। মন্ত্রণালয় অধীন সংস্থাগুলোকে ল্যান্ড ব্যাংক তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে এবং ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল করার চেষ্টা চলছে। আবাসন বরাদ্দের ক্ষেত্রেও ডিজিটাল প্রকল্প এ সপ্তাহের মধ্যে চালুর কথা জানান তিনি।

14 Oct 26 1NOJOR.COM

লটারির মাধ্যমে ১৫৫ গণপূর্ত নির্বাহী প্রকৌশলীর বদলি-পদায়ন শুরু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।