মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে ইরানের সামরিক ক্ষয়ক্ষতি নিয়ে নতুন দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বুধবার এক ভিডিও বার্তায় সেন্টকমের কমান্ডার ব্রাড কুপার জানান, তিন সপ্তাহের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ইরানের ১০ হাজারের বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং ১০ হাজারবারের বেশি সামরিক উড়োজাহাজ উড্ডয়ন করেছে। এতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে বলে তিনি দাবি করেন।
কুপারের ভাষ্যমতে, ইরানের নৌবাহিনীর সবচেয়ে বড় জাহাজগুলোর ৯২ শতাংশ ধ্বংস হয়েছে এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার হার ৯০ শতাংশের বেশি কমে গেছে। ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও নৌযান তৈরির কারখানার দুই-তৃতীয়াংশের বেশি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার সামরিক লক্ষ্য অর্জনের পথে রয়েছে, যার মধ্যে ইরানের সীমান্তের বাইরে শক্তি প্রদর্শনের ক্ষমতা কমিয়ে আনা অন্যতম।
তবে এসব দাবির পরও তেহরান ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনাগুলোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে, যা হতাহত, অবকাঠামোগত ক্ষতি ও বিমান চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরানের বড় ক্ষয়ক্ষতির দাবি যুক্তরাষ্ট্রের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।