Web Analytics

বসনিয়ার সেব্রেনিৎসায় ১৯৯৫ সালের গণহত্যার ৩১ বছর পরও এক হাজারের বেশি ভুক্তভোগীর সন্ধান মেলেনি। শুক্রবার তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ১৯৯২ থেকে ১৯৯৫ সালের বসনিয়ার স্বাধীনতা যুদ্ধ চলাকালে সংঘটিত এই গণহত্যা আধুনিক ইউরোপের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে বিবেচিত।

১৯৯৫ সালের ১১ জুলাই যুদ্ধাপরাধী রাতকো ম্লাদিচের নেতৃত্বে সার্ব বাহিনী জাতিসংঘ ঘোষিত নিরাপদ অঞ্চল সেব্রেনিৎসা দখল করে। এরপর পুরুষ ও ছেলেশিশুদের আলাদা করে ১১ দিন ধরে হত্যা করা হয়, যাতে অন্তত ৮,৩৭২ জন নিহত হন। মানবতাবিরোধী এই অপরাধ ঢাকতে সার্ব বাহিনী নিহতদের লাশ বিভিন্ন গণকবরে চাপা দেয়।

যুদ্ধ শেষে বসনীয় সরকার ৭৭টি গণকবর ও ১৫০টি স্থান থেকে লাশ উদ্ধার করে ডিএনএ ও ফরেনসিক পরীক্ষার মাধ্যমে শনাক্তের চেষ্টা চালায়। এখন পর্যন্ত ৬,৭৮২ জনের লাশ সেব্রেনিৎসা স্মারক কবরস্থানে এবং ২৫০ জনকে নিজ এলাকায় দাফন করা হয়েছে। তবুও এক হাজারের বেশি ভুক্তভোগীর সন্ধান এখনো মেলেনি।

12 Jul 26 1NOJOR.COM

সেব্রেনিৎসা গণহত্যার ৩১ বছর পরও এক হাজারের বেশি মানুষ নিখোঁজ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।