প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার জাপানের স্থানীয় সময় বেলা ৩টা ৪৫ মিনিটে জাপানের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিটির সভাপতি এবং মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। বাংলাদেশ-জাপান বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে কাকিনোকির নেতৃত্বের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ এবং দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে ভূমিকার জন্য কাকিনোকিকে ধন্যবাদ জানান তারেক রহমান। তিনি অর্থনৈতিক অংশীদারত্ব আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেন। কাকিনোকি অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, জাপানি বিনিয়োগ বাড়ানো এবং নতুন ব্যবসার সুযোগ সৃষ্টির আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী আইসিটি, নবায়নযোগ্য জ্বালানি ও উন্নত উৎপাদনশিল্পে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। তিনি এফডিআই ও পিপিপি কাঠামোয় বিনিয়োগের সুযোগের কথা উল্লেখ করেন। কাফকোর আধুনিকায়ন এবং দ্বিতীয় সার কারখানার সম্ভাব্যতা যাচাইয়ে জাপানি সহযোগিতার ওপরও জোর দেন তিনি। সরকার নিয়ন্ত্রক সংস্কার, অনুমোদনপ্রক্রিয়া সহজীকরণ ও পিপিপি জোরদারে কাজ করছে বলে জানানো হয়।
বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।