Web Analytics

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চালু করা ‘গোল্ড কার্ড’ প্রোগ্রামটি ধনকুবেরদের আকৃষ্ট করতে ব্যর্থ হয়েছে। ১০ লাখ ডলারের বিনিময়ে দ্রুত স্থায়ী বসবাসের প্রতিশ্রুতি দিয়ে গত বছরের ডিসেম্বরে চালু হওয়া এই প্রকল্পে আবেদনকারীর সংখ্যা নগণ্য। সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের নথিতে দেখা যাচ্ছে, বিপুল অর্থ খরচ করেও দ্রুত ভিসা পাওয়ার কোনো নিশ্চয়তা নেই।

হোমল্যান্ড সিকিউরিটির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মাত্র ৩৩৮ জন আবেদন করেছেন এবং ১৬৫ জন প্রাথমিক ফি জমা দিয়েছেন। বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক পূর্বাভাস দিয়েছিলেন ৮০ হাজার কার্ড ইস্যু ও ১০০ বিলিয়ন ডলার রাজস্বের, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। আইনজীবীরা বলছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া নির্বাহী আদেশে চালু হওয়ায় এর আইনি বৈধতা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং আদালতে চ্যালেঞ্জের মুখে পড়েছে।

ইমিগ্রেশন বিশেষজ্ঞদের মতে, দ্রুত প্রক্রিয়াকরণের নিশ্চয়তা না থাকায় ও অর্থ ফেরতযোগ্য না হওয়ায় এটি ইবি-৫ প্রোগ্রামের তুলনায় কম আকর্ষণীয়। ফলে বিশ্বজুড়ে ধনীদের আগ্রহ থাকা সত্ত্বেও প্রকল্পটি সফল হতে পারেনি।

12 May 26 1NOJOR.COM

ট্রাম্পের ১০ লাখ ডলারের গোল্ড কার্ড প্রকল্পে আগ্রহ কম, আইনি জটিলতা বাড়ছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।