টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত বান্দরবানের লামা উপজেলার ৪০০ পরিবারের মাঝে জরুরি ত্রাণ সহায়তা বিতরণ করেছে মুসলিম এইড ইউ.কে বাংলাদেশ ফিল্ড অফিস। কারিতাস বাংলাদেশের সহযোগিতায় উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় এই সহায়তা প্রদান করা হয়। রোববার লামা পৌরসভার মধুঝিরিস্থ কারিতাস বাংলাদেশের পিএইপি-৩ প্রকল্প কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চাল, লবণ, বিশুদ্ধ পানি, বিস্কুট ও ভোজ্যতেল বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও দুই সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপকারভোগীরা জানান, টানা বৃষ্টি ও পাহাড়ধসের কারণে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন এবং খাদ্যসংকটে ভুগছেন। এমন সময়ে এই সহায়তা তাদের জন্য বড় স্বস্তি ও আশীর্বাদ হয়ে এসেছে।
কারিতাস বাংলাদেশের মাঠ কর্মকর্তা জেভার্স ত্রিপুরা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব, এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়রা জানান, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর সহায়তা ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
লামায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারে ত্রাণ বিতরণ করল মুসলিম এইড ও কারিতাস
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।