ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন সোমবার বিকেল পৌনে ৪টার দিকে পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে লাইনচ্যুত হয়। এতে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে এই রুটে চলাচলকারী কয়েকটি ট্রেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলতে পারেনি।
পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মোছা. হাসিনা খাতুন জানান, ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হওয়ার পর রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন, তবে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি। অল্প সময়ের মধ্যে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে বগিটি উদ্ধার ও রেলপথ সচল করার কাজ শুরু করবে বলে তিনি জানান। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে।
দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।
ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল চলাচল বন্ধ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।