Web Analytics

মৎস্য সম্পদ সংরক্ষণ, অবৈধ মাছ আহরণ প্রতিরোধ এবং জেলে সম্প্রদায়ের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরে জনসচেতনতামূলক আলোচনা সভা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ২ আগস্ট বেলা ১১টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের উদ্যোগে মেঘনা ও ডাকাতিয়া নদীসংলগ্ন এলাকায় সভাটি অনুষ্ঠিত হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সভায় দেশের মৎস্য সম্পদের গুরুত্ব, অবৈধ ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ, প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকা এবং নদী ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। টেকসই মৎস্য আহরণ ব্যবস্থাপনাও আলোচনায় স্থান পায়। স্থানীয় জেলেদের মতামত ও সমস্যার কথা শোনা হয় এবং মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

অনুষ্ঠানে কোস্ট গার্ড কর্মকর্তাদের সঙ্গে জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় মৎস্যজীবী সমিতির প্রতিনিধি এবং জেলে সম্প্রদায়ের সদস্যরা অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানায়, মৎস্য সম্পদ সংরক্ষণ, অবৈধ আহরণ প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

03 Aug 26 1NOJOR.COM

চাঁদপুরে মৎস্য সম্পদ রক্ষায় জেলেদের নিয়ে কোস্ট গার্ডের সচেতনতামূলক সভা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।