Web Analytics

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম সরকারকে দ্রুত পূর্ণাঙ্গ জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, ৭০ শতাংশ জনতার গণভোটের রায় উপেক্ষা করা হলে আবারও জুলাই আন্দোলন শুরু হবে। বুধবার বিকেলে ঢাকায় ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখার আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এ বক্তব্য দেন। ‘গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদে’ এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এবং পরিচালনা করেন মহানগর সেক্রেটারি ইমদাদুল হক মিয়াজী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম। বক্তারা অভিযোগ করেন, সরকার সংস্কার প্রস্তাব অস্বীকার করে জনআস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

বক্তারা আরও হুঁশিয়ারি দেন, গণভোটে প্রদত্ত ৭০ শতাংশ জনরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন না হলে শহীদ পরিবার, ছাত্র ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

09 Apr 26 1NOJOR.COM

জুলাই সনদ বাস্তবায়নে বিলম্বে ঢাকায় নতুন আন্দোলনের হুঁশিয়ারি দিল ছাত্রশিবির

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।