Web Analytics

খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত বিদ্যুতের অপচয় রোধ, সাশ্রয়ী ব্যবহার এবং সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় খুলনা কেডিএ নিউ মার্কেট প্রাঙ্গণে আয়োজিত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভাটি যৌথভাবে আয়োজন করে জেলা প্রশাসন, খুলনা এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, খুলনা।

জেলা প্রশাসক বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে বিদ্যুতের চাহিদা ক্রমাগত বাড়ছে। তাই অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার বন্ধ করে সাশ্রয়ী হওয়ার বিকল্প নেই। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির অন্যতম উৎস সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ালে প্রচলিত বিদ্যুতের ওপর চাপ কমানো সম্ভব। বিদ্যুৎ সাশ্রয়কে শুধু সরকারের দায়িত্ব না ভেবে প্রতিটি নাগরিককে দায়িত্বশীল হতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

বক্তারা বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি স্থাপনায় প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ ব্যবহারের পরামর্শ দেন। অপ্রয়োজনীয় সময়ে বাতি, ফ্যান, এসি ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখার আহ্বান জানানো হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার ওমর ফারুক এবং কেডিএ নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল গাফফার বিশ্বাস। সভাপতিত্ব করেন ওজোপাডিকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুর রহমান।

29 Aug 26 1NOJOR.COM

খুলনায় বিদ্যুৎ সাশ্রয় ও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর আহ্বান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।