সাংবাদিক আবু আবদুল্লাহ এম ছালেহকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জানায়, তাকে সচিব পদমর্যাদা ও বেতনে (৭৮ হাজার টাকা নির্ধারিত) চুক্তিভিত্তিকভাবে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে, যেটি আগে ঘটে, পর্যন্ত বহাল থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি অন্য কোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক রাখবেন না।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। আবু আবদুল্লাহ এম ছালেহ পূর্বে নিউজ এজেন্সি ইউএনবি ও চ্যানেল আই-তে কাজ করেছেন এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিদেশে অবস্থানকালে তিনি তারেক রহমানের প্রেস সংক্রান্ত বিষয়গুলো দেখাশোনা করতেন।
গত ২৫ ডিসেম্বর দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমান যুক্তরাজ্য থেকে দেশে ফেরার সময় আবু আবদুল্লাহ ছালেহও একই বিমানে তার সফরসঙ্গী হিসেবে দেশে ফেরেন।
আবু আবদুল্লাহ এম ছালেহ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।