Web Analytics

পাবনার ফটোসাংবাদিক খালেদ হোসেন পরাগকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত ফটোগ্রাফার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি জাতীয় বেতন স্কেলের গ্রেড-৯ অনুযায়ী বেতন ও সুবিধা পাবেন এবং তার নিয়োগ কার্যকর থাকবে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা সন্তুষ্টি পর্যন্ত।

প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার হিসেবে খালেদ হোসেন পরাগ দাপ্তরিক কার্যক্রম, রাজনৈতিক কর্মসূচি, রাষ্ট্রীয় সফর, সভা-সমাবেশ ও গুরুত্বপূর্ণ বৈঠকের আলোকচিত্র ধারণ, সংরক্ষণ ও নথিবদ্ধ করার দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচির ভিজ্যুয়াল ডকুমেন্টেশন ও আর্কাইভ সংরক্ষণেও তার ভূমিকা থাকবে।

প্রায় তিন দশক ধরে ফটোসাংবাদিকতা ও সাংস্কৃতিক-রাজনৈতিক অঙ্গনে সক্রিয় পরাগ দৈনিক দিনকাল পত্রিকায় পেশাগত জীবন শুরু করেন। তিনি বিএনপির অঙ্গসংগঠন জাসাসের পাবনা জেলা আহ্বায়ক এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি বিএনপি ও জিয়া পরিবারের গুরুত্বপূর্ণ মুহূর্তের আলোকচিত্র সংরক্ষণে কাজ করছেন।

05 Mar 26 1NOJOR.COM

প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত ফটোগ্রাফার হলেন খালেদ হোসেন পরাগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।