Web Analytics

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের কারণে তিন জেলার নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে। মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে বলা হয়, সুরমা-কুশিয়ারা ও ধনু-বাউলাই নদীর পানি কিছুটা কমলেও ভোগাই-কংস নদীর পানি বেড়েছে এবং নদীগুলো বর্তমানে প্রাক-মৌসুমি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় হাওর অববাহিকা ও দেশের উজানে ভারি বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিনদিন এই অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর ফলে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা, মনু-খোয়াইসহ বিভিন্ন নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে।

তৃতীয় দিনে সুরমা, কুশিয়ারা, খোয়াই ও জুড়ি নদীর পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে, যা তিন জেলার নিম্নাঞ্চলে বন্যা সৃষ্টি করতে পারে। একই সময়ে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ভোগাই-কংস নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে।

28 Apr 26 1NOJOR.COM

সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে ভারি বৃষ্টিতে বন্যার আশঙ্কা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।