কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের ব্যানারে রাতের আঁধারে মিছিল করার অভিযোগে যশোরে আওয়ামী লীগের প্রায় ১০০ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। কোতোয়ালি থানার এসআই আশরাফ উদ্দিন বৃহস্পতিবার এ মামলা করেন। এতে সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচ সাবেক এমপিসহ ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, ২৮ এপ্রিল সন্ধ্যায় যশোর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশের আজিজ সিটি রোডে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোমবাতি ও হারিকেন জ্বালিয়ে সরকারবিরোধী স্লোগান দেয়। পুলিশ জানায়, প্রথম ১৩ জন আসামি নিষিদ্ধ সংগঠনের গডফাদার ও অর্থ জোগানদাতা, আর বাকি ২৭ জন সদস্য হিসেবে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।
২৯ এপ্রিল রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ নয়জনকে আটক করে এবং বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
যশোরে সাবেক প্রতিমন্ত্রী ও এমপিসহ আ.লীগের ১০০ নেতার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।