সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আক্তারের দণ্ড হিজরি ১৪৪৮ সালের ৩ জমাদিউল আউয়াল, অর্থাৎ বুধবার ১৪ অক্টোবর ২০২৬ মক্কা অঞ্চলে কার্যকর হয়।
মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে দুজনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। নিরাপত্তা বাহিনী তাদের আটক করে এবং তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। পরে মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হলে আদালত অভিযোগের সত্যতা পেয়ে তাদের মৃত্যুদণ্ড দেন।
বিবৃতিতে বলা হয়, অপরাধের গুরুতরতা এবং সময় ও স্থানের পবিত্রতা লঙ্ঘনের বিষয় বিবেচনায় বিচারকের বিবেচনাধীন শাস্তি হিসেবে এই দণ্ড দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায় বহাল রাখার পর রাজকীয় আদেশে দণ্ড কার্যকরের নির্দেশ আসে। মন্ত্রণালয় মসজিদের পবিত্রতা রক্ষা, নিরাপত্তা বজায় রাখা ও ইসলামী আইন কার্যকরের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
মক্কার মসজিদে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।