Web Analytics

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার লক্ষ্মীপুরে পথসভা ও বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতারা। বিকেলে শহরের উত্তর তেমুহনী এলাকার শহীদ আফনান চত্বরে পথসভা হয়। এর আগে জুমার নামাজের পর চকবাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বৈষম্যবিরোধী আন্দোলনের জুলাইযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পথসভায় বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা এবং জুলাইযোদ্ধা সানজিদা আনোয়ার চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা। বক্তারা বলেন, গত ১৭ বছরেও সংবিধান স্বৈরাচারী শাসন ও শেখ হাসিনার কর্তৃত্ববাদী হয়ে ওঠা ঠেকাতে পারেনি। সংবিধান ও সংস্কারের অজুহাতে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের ইতিহাস মুছে ফেলার চেষ্টা মেনে নেওয়া হবে না বলেও তারা জানান।

বক্তারা ১৮ ডিসেম্বর পর্যন্ত সরকারকে আলটিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিত না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পথসভা শেষে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ কর্মসূচি লক্ষ্মীপুরের জকসিন ও চন্দ্রগঞ্জ হয়ে নোয়াখালীর উদ্দেশে যাত্রা করে।

31 Oct 26 1NOJOR.COM

হাদি হত্যার বিচারে ১৮ ডিসেম্বর পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিল ইনকিলাব মঞ্চ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।