Web Analytics

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গেছে। শনিবার সকাল ৭টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে গণনার কাজ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। নগদের পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া গেছে।

জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খানসহ কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। গণনার কাজে অংশ নেয় আল জামিয়াতুল ইমদাদিয়া ও পাগলা মসজিদের এতিমখানার প্রায় ৩০০ শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের ১৩০ কর্মী। প্রতি ৪–৬ মাস পর পর এসব দানবাক্স খোলা হয়, যেখানে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে দান করে থাকেন।

প্রশাসনের তথ্য অনুযায়ী, দানের অর্থ দিয়ে মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের ব্যয় নির্বাহ করা হয় এবং অবশিষ্ট টাকা ব্যাংকে জমা রাখা হয়। এই টাকার লভ্যাংশ থেকে জেলার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও অসহায় মানুষের সহায়তায় অনুদান দেওয়া হয়।

28 Jun 26 1NOJOR.COM

কিশোরগঞ্জের পাগলা মসজিদে রেকর্ড ১৫ কোটি টাকার বেশি দান সংগ্রহ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।