Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি ঘটনার নিন্দা জানান।

মিয়া গোলাম পরওয়ারের অভিযোগ, রাত তিনটার পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা বাড়িটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং কেরোসিন ঢেলে আগুন দেয়। তিনি বলেন, তাণ্ডব, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড ও দেশবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে তারা সব সীমা অতিক্রম করছে। তিনি এ ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

জাতীয় নেতা, ছাত্রনেতা ও ডাকসু নেতাদের বাসাবাড়ি, স্থাপনা এবং আবাসস্থলের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা ও উদাসীনতারও সমালোচনা করেন তিনি। সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়া, নেতাদের ব্যক্তিগত ও আবাসিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান। দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিও করেন তিনি।

22 Nov 26 1NOJOR.COM

সাদিক কায়েমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগে জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।