রাজধানী ঢাকার বিভিন্ন মার্কেট, শপিং সেন্টার ও কয়েকটি এলাকার দোকানপাট মঙ্গলবার বন্ধ থাকবে বলে প্রকাশিত তালিকায় জানানো হয়েছে। বন্ধ থাকা প্রধান মার্কেটগুলোর মধ্যে রয়েছে বসুন্ধরা সিটি, নিউ মার্কেট, চাঁদনী চক, গাউছিয়া, রাইফেলস স্কয়ার এবং কারওয়ান বাজার ডিআইটি মার্কেট।
তালিকায় মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, চন্দ্রিমা মার্কেট, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, অর্চাড পয়েন্ট ও ক্যাপিটাল মার্কেটের নামও রয়েছে। এ ছাড়া ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, আনাম র্যাংগস প্লাজা এবং অর্চিড প্লাজাও বন্ধ থাকবে।
বিভিন্ন এলাকার দোকানপাটও বন্ধের তালিকায় রয়েছে। এসব এলাকার মধ্যে কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা ও লালমাটিয়া রয়েছে।
মঙ্গলবার ঢাকার বিভিন্ন মার্কেট ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।