Web Analytics

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে মিরাজুল ইসলাম মিরাজ নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সেন্টার মোড় এলাকায় তার দোকানে অভিযান চালিয়ে ২১৪ লিটার পেট্রোল অবৈধভাবে মজুতের প্রমাণ পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী এই জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ গুহ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। একই সঙ্গে মিরাজুল ইসলাম মিরাজ ও মজনুর দোকান ও বাড়িতেও তল্লাশি চালানো হয়।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং তেল মজুতসহ অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

02 Apr 26 1NOJOR.COM

দৌলতপুরে অবৈধভাবে তেল মজুতের দায়ে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।