Web Analytics

গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ৩০টিরও বেশি জাহাজ ও নৌযান ২৪ দিনের দীর্ঘ সমুদ্রযাত্রা শেষে তুরস্কের মারমারিস উপকূলে পৌঁছেছে। শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে খোলা সমুদ্রে নোঙর করা জাহাজগুলো দেখা যায়। তুর্কি কর্মকর্তা ও মানবাধিকারকর্মীরা বহরটিকে স্বাগত জানান। অ্যাক্টিভিস্ট অ্যালেক্স কোলস্টন জানান, তুরস্কের কোস্টগার্ড ও স্থানীয় গ্লোবাল সুমুদ ফ্লিট সদস্যরা সমুদ্রে গিয়ে বহরটিকে অভ্যর্থনা জানায়।

অ্যাক্টিভিস্টদের ভাষ্য অনুযায়ী, যাত্রাপথে বহরটি ইতালির সিসিলি ও গ্রিসের ক্রিট দ্বীপে থামে। এ সময় ইসরাইলি বাহিনী ২২টি নৌযান ও দুই শীর্ষ কর্মীকে আটক করে, পরে ওই দুই কর্মীকে ইসরাইল থেকে ফেরত পাঠানো হয়। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, মারমারিসে অবস্থানকালে জাহাজগুলোর প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা পরীক্ষা ও সরঞ্জাম পুনরায় সংগ্রহের কাজ চলবে।

সংগঠনটি আরও জানিয়েছে, গাজামুখী মানবিক সহায়তা মিশনের পরবর্তী ধাপের বিস্তারিত ঘোষণা আগামী কয়েক দিনের মধ্যে দেওয়া হবে।

10 May 26 1NOJOR.COM

২৪ দিনের যাত্রা শেষে গাজামুখী ফ্লোটিলা তুরস্কে পৌঁছেছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।