Web Analytics

টাইফুন মায়সাকের প্রভাবে চীনের বিভিন্ন অঞ্চলে টানা ভারি বৃষ্টি, বন্যা ও ভূমিধসে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। সরকারি তথ্যে জানা গেছে, দক্ষিণাঞ্চলের গুয়াংসি অঞ্চলে ছয়জন মারা গেছেন এবং প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গুয়াংসির ৪০টিরও বেশি নদী বিপৎসীমা অতিক্রম করেছে এবং প্রায় ১৩ হাজার একর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিসিটিভির ভিডিওতে দেখা যায়, একটি বাঁধ ভেঙে পানি প্রবল স্রোতে বেরিয়ে যাচ্ছে, আর উদ্ধারকর্মীরা রাবারের নৌকায় দুর্গতদের সরিয়ে নিচ্ছেন।

কেন্দ্রীয় সরকার ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণসামগ্রী, খাদ্য, রেইনকোট ও রাবারের নৌকা পাঠিয়েছে। গুয়াংসিতে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা বহাল রয়েছে। পানি সম্পদমন্ত্রী লি গোইং জানিয়েছেন, উঝৌ নদীর পানি বিপৎসীমার ছয় মিটারেরও বেশি ওপরে উঠতে পারে। হুবেই প্রদেশে বজ্রঝড়ে ১১ জন নিহত ও ৩৩১ জন আহত হয়েছেন। গানসু প্রদেশে ভূমিধসে ২১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন। সরকার গানসু অঞ্চলের পুনর্গঠনের জন্য ৩ কোটি ইউয়ান বরাদ্দ দিয়েছে।

09 Jul 26 1NOJOR.COM

টাইফুন মায়সাকে চীনে বন্যা ও ভূমিধসে অন্তত ৩৮ জনের মৃত্যু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।