ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের তিন সদস্যের একটি প্রতিনিধি দল রোববার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বৈত ডিগ্রি প্রোগ্রাম, যৌথ গবেষণা কার্যক্রম এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি সহজতর করতে নীতিমালা চূড়ান্তকরণসহ উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ বিষয়ে আলোচনা হয়।
এ সময় ইউজিসি প্রতিনিধি দলের যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল এডুকেটরস কনভেনশনে অংশগ্রহণ, বাংলাদেশি শিক্ষার্থীদের সনদ অনলাইনে যাচাই এবং যৌথ অর্থায়নে ফুলব্রাইট প্রোগ্রামে অধিকসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ সৃষ্টির বিষয়েও আলোচনা হয়। মার্কিন প্রতিনিধি দলে ছিলেন মনিকা সাই, স্কট হার্টম্যান ও রায়হানা সুলতানা।
সভায় মত প্রকাশ করা হয় যে, যৌথ সহযোগিতা নিশ্চিত করা গেলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা খাত উপকৃত হবে।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র উচ্চশিক্ষা সহযোগিতা জোরদারে ইউজিসি ও মার্কিন দূতাবাসের আলোচনা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।