Web Analytics

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চৌ কিট মার্কেট এলাকায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ২০ বাংলাদেশিসহ ১৮১ বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শনিবার জালান রাজা বট এলাকায় অভিযানটি শুরু হয় বলে মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে। আটক সবাইকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য বুকিত জলিল অভিবাসন ডিপোতে নেওয়া হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে ১৪৭ জন ইন্দোনেশিয়ার, ২০ জন বাংলাদেশের, পাঁচজন নেপালের, তিনজন ভারতের, একজন পাকিস্তানের এবং বিভিন্ন দেশের আরও পাঁচজন রয়েছেন। অভিযানে মোট ৫১২ জন বিদেশি নাগরিকের কাগজপত্র পরীক্ষা করা হয়। বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১৮১ জনকে আটক করা হয়েছে।

অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশনস) লোকমান এফেন্দি রামলির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা এবং পাসের অপব্যবহারের অভিযোগ রয়েছে। অভিযানে কুয়ালালামপুর সিটি হল, অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয়, জাতীয় নিবন্ধন বিভাগ, ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ এবং রয়্যাল মালয়েশিয়ান পুলিশ অংশ নেয়।

02 Nov 26 1NOJOR.COM

কুয়ালালামপুরের অভিযানে ২০ বাংলাদেশিসহ ১৮১ বিদেশি নাগরিক আটক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।