প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, শ্রমিক আন্দোলনকে কাজে লাগিয়ে নিষিদ্ধ রাজনৈতিক দলের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হতে দেওয়া হবে না। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করে শিল্প খাতে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে।
মাহদী আমিন বলেন, তৈরি পোশাকশিল্পের সঙ্গে লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকা এবং দেশের সামগ্রিক অর্থনীতি জড়িত। শ্রমিকদের ন্যায্য মজুরির পাশাপাশি শিল্পের সক্ষমতা, উৎপাদন ব্যয় ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার বিষয় বিবেচনায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নতুন মজুরি বোর্ড গঠন করেছে বলে তিনি জানান। সরকার দায়িত্ব নেওয়ার পর ঈদুল ফিতর ও ঈদুল আজহায় শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করেছে বলেও তিনি দাবি করেন।
তিনি অভিযোগ করেন, পতিত স্বৈরাচারের সহযোগীরা উসকানি ও নাশকতার মাধ্যমে বেতনের দাবিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। কারখানায় হামলা, অগ্নিসংযোগ এবং পুলিশের গাড়ি ও স্থাপনায় আক্রমণ শ্রমিকদের স্বার্থবিরোধী বলে তিনি মন্তব্য করেন। নাশকতায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার কথা জানিয়ে তিনি শ্রমিকদের গুজব, বিভ্রান্তি ও উসকানিতে কান না দেওয়ার আহ্বান জানান।
শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা ও অস্থিতিশীলতার চেষ্টা ঠেকানোর হুঁশিয়ারি মাহদী আমিনের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।