Web Analytics

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে ফোন করেছেন। রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ফোনালাপে ইসহাক দার নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান এবং দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হন।

আলোচনায় দুই মন্ত্রী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিকে সামনে রেখে ভবিষ্যৎমুখী অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বাণিজ্য ও বহুপক্ষীয় ফোরামে একসঙ্গে কাজ করার বিষয়ে মতবিনিময় করেন।

বিবৃতিতে বলা হয়, দুই দেশের জনগণের কল্যাণে একটি অগ্রসর ও ভবিষ্যতমুখী অংশীদারত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

23 Feb 26 1NOJOR.COM

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের অঙ্গীকার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।