Web Analytics

ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি) বলেছে, আবাসনকে শুধু বাজার ও বেসরকারি খাতের ওপর ছেড়ে না দিয়ে সাংবিধানিক দায়িত্বের অংশ হিসেবে সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে সরকারকে কার্যকর ও সমন্বিত ব্যবস্থা নিতে হবে। বিশ্ব বসতি দিবস উপলক্ষে সোমবার আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খানের দেওয়া বিবৃতিতে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্তদের জন্য পরিকল্পনা, জমি, অর্থায়ন ও নীতিগত সহায়তায় রাষ্ট্রের সক্রিয় ভূমিকার তাগিদ দেওয়া হয়।

সারা দেশের নগর এলাকায় সার্বজনীন আবাসন ও টেকসই নগরায়ণের জন্য আইপিডি আট দফা সুপারিশ দিয়েছে। এর মধ্যে সরকারি ও বেসরকারি আবাসন প্রকল্পে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্তদের জন্য সর্বনিম্ন ১০-১৫ শতাংশ জমি বা নির্মিত ফ্ল্যাট সংরক্ষণ, বস্তি ও নিম্ন আয়ের এলাকার মানোন্নয়ন এবং পাবলিক-প্রাইভেট-কমিউনিটি অংশীদারত্বে টেকসই আবাসন ব্যবস্থা গড়ার প্রস্তাব রয়েছে।

সংগঠনটি জাতীয় সাশ্রয়ী আবাসন তহবিল, কম সুদে দীর্ঘমেয়াদি ঋণ, অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য ভাড়াভিত্তিক সামাজিক আবাসন এবং নগর পরিকল্পনাবিদ নিয়োগের সুপারিশ করেছে। আইপিডি বলেছে, শুধু ঢাকাকেন্দ্রিক নীতিতে আবাসন সংকট সমাধান সম্ভব নয়; জাতীয় আবাসন নীতি ২০১৬ কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বড় শহর ও প্রান্তিক পৌরসভায় সুষম সুবিধা ছড়িয়ে দিতে হবে।

06 Oct 26 1NOJOR.COM

সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে সমন্বিত সরকারি পদক্ষেপ চেয়েছে আইপিডি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।