রংপুর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও শালবন মিস্ত্রিপাড়া যুব সামাজিক সংগঠনের সদস্যরা শুক্রবার (১৯ জুন) বাদ জুমা চিহ্নিত মাদক কারবারি ও অসামাজিক কার্যকলাপে জড়িত বলে অভিযোগ ওঠা আঞ্জুমান আক্তার শিউলির গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। মিছিলটি আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইন্দিরা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। অংশগ্রহণকারীরা শিউলির গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শিউলি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন, যার ফলে স্থানীয় যুবসমাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা দাবি করেন, জনরোষের মুখে একসময় তিনি এলাকা ছেড়ে গেলেও সম্প্রতি পুনরায় ফিরে আসার চেষ্টা করছেন। বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে অভিযোগগুলো তদন্ত করে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।
নেতারা সতর্ক করেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে এলাকাবাসী বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে ঘোষণা দেন।
রংপুরে আঞ্জুমান আক্তার শিউলির গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।