Web Analytics

চাঁদ থেকে আনা নমুনা বিশ্লেষণ করে দুটি নতুন খনিজ আবিষ্কারের ঘোষণা দিয়েছে চীন। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ) জানিয়েছে যে, চাং’ই-৫ মিশনের মাধ্যমে সংগৃহীত নমুনা থেকেই এই খনিজ দুটি শনাক্ত করা হয়েছে। ২০২০ সালের ডিসেম্বরে এই মিশন পৃথিবীতে ফিরে আসে এবং প্রায় ১,৭৩১ গ্রাম চাঁদের মাটি নিয়ে আসে, যা ছিল চীনের প্রথম সংগৃহীত চন্দ্র নমুনা এবং ৪৪ বছর পর পৃথিবীতে আনা প্রথম চাঁদের নমুনা।

নতুন খনিজগুলোর নাম দেওয়া হয়েছে ম্যাগনেসিওচেঞ্জসাইট-(ওয়াই) এবং চেঞ্জসাইট-(সিই)। ২০২৬ সালের ‘স্পেস ডে অব চায়না’র উদ্বোধনী অনুষ্ঠানে সিএনএসএ জানায়, আন্তর্জাতিক মিনারেলজিক্যাল অ্যাসোসিয়েশনের নতুন খনিজ, নামকরণ ও শ্রেণিবিন্যাস কমিশন এই খনিজগুলোকে অনুমোদন দিয়েছে। এর ফলে চাঁদে আবিষ্কৃত মোট খনিজের সংখ্যা বেড়ে দাঁড়াল আটটিতে।

এর আগে ২০২২ সালে চীনা বিজ্ঞানীরা প্রথমবারের মতো চাঁদে ‘চেঞ্জসাইট-(ওয়াই)’ নামের একটি খনিজ আবিষ্কার করেছিলেন, যা চীনের চন্দ্র অনুসন্ধান কর্মসূচির ধারাবাহিক সাফল্যের অংশ।

26 Apr 26 1NOJOR.COM

চাং’ই-৫ মিশনের নমুনা থেকে চাঁদের দুটি নতুন খনিজ শনাক্ত করল চীন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।