Web Analytics

বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খানের জামায়াতে ইসলামীর সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থার গোপন বৈঠক এবং বাংলাদেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের নিয়মিত পাক্ষিক মিডিয়া ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্নের মুখে পড়েন মুখপাত্র রণধীর জয়সোয়াল।

এক সাংবাদিক বলেন, রাশেদ খান অভিযোগ করেছেন যে ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং জামায়াতের সঙ্গে গোপন বৈঠক করেছে। তিনি আরও অভিযোগ করেছেন, জামায়াত ও আওয়ামী লীগ একসঙ্গে দেশে ক্যু বা অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা করছে। তবে জয়সোয়াল এসব অভিযোগের মূল বক্তব্য নিয়ে কোনো ব্যাখ্যা দেননি।

সংক্ষিপ্ত জবাবে জয়সোয়াল বলেন, উত্থাপিত বিষয়গুলো নিয়ে তাঁর কোনো মন্তব্য নেই। একই ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর কেন এখনো হয়নি—এমন প্রশ্নও করা হয়। জবাবে তিনি জানান, ভারত আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছে এবং সেই আমন্ত্রণ এখনো উন্মুক্ত রয়েছে।

04 Nov 26 1NOJOR.COM

জামায়াত ও অস্থিতিশীলতার অভিযোগে মন্তব্য এড়াল ভারত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।