Web Analytics

যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল রাজনীতিতে প্রভাব বাড়াতে উদ্যোগ নিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। সাংবিধানিকভাবে নিজে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারলেও প্রার্থী বাছাই, প্রগতিশীল জোট গঠন এবং মনোনয়ন লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান তিনি।

শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করছেন মামদানি। তিনি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পেইন্টার্স অ্যান্ড অ্যালায়েড ট্রেডসের সভাপতি জিমি উইলিয়ামস জুনিয়র এবং অ্যাসোসিয়েশন অব ফ্লাইট অ্যাটেনডেন্টস-সিডব্লিউএর সভাপতি সারা নেলসনের সঙ্গে আলোচনা করেছেন। ইউনাইটেড অটো ওয়ার্কার্সের সভাপতি শন ফেইনের সঙ্গেও তার বৈঠকের পরিকল্পনা রয়েছে। মধ্যপন্থী প্রার্থী স্পষ্টভাবে এগিয়ে গেলে প্রগতিশীলদের দ্রুত সংগঠিত করাই তার লক্ষ্য।

আলেকজান্দ্রিয়া ওকাসিও-করতেজ ২০২৮ সালে প্রেসিডেন্ট নাকি সিনেট নির্বাচনে লড়বেন, তা এখনো অনিশ্চিত। তিনি প্রার্থী না হলে আবদুল আল-সাইয়েদ ও রো খান্নার নাম বিকল্প হিসেবে আলোচনায় রয়েছে। শ্রমিক আন্দোলন থেকে প্রার্থী আনার কথাও উঠেছে, তবে ফেইন ও উইলিয়ামস দুজনই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন।

09 Nov 26 1NOJOR.COM

২০২৮ সালের ডেমোক্র্যাটিক মনোনয়ন লড়াইয়ের আগে শ্রমিক ও প্রগতিশীল জোট গড়ছেন মামদানি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।