আসন্ন শারদীয় দুর্গাপূজা ও পাঁচ দিনের টানা ছুটিতে নিরাপদ এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সড়ক, রেল ও নৌপথে সমন্বিত প্রস্তুতির নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। রোববার বেলা ৩টায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, দুর্গাপূজার সময় দেশের বিভিন্ন স্থানে মানুষের যাতায়াত বাড়বে, তাই যাত্রীচাপ বিবেচনায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। বিদ্যমান অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার কথা বলেন তিনি। অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি ও অনাকাঙ্ক্ষিত ঘটনায় উৎসবের আনন্দ ব্যাহত না করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় অতিরিক্ত ভাড়া রোধে ব্যবস্থা, বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, প্রয়োজনীয় ফেরি প্রস্তুত রাখা, মোবাইল কোর্ট এবং টোল প্লাজায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়। ঢাকার আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক সাময়িক মেরামত, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রুটে তিন জোড়া বিশেষ ট্রেন, অন্য রুটে অতিরিক্ত কোচ এবং টিকিটের কালোবাজারি রোধের নির্দেশনাও দেওয়া হয়।
দুর্গাপূজার ছুটিতে সড়ক, রেল ও নৌপথে সমন্বিত প্রস্তুতির নির্দেশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।