Web Analytics

ইরানের সম্ভাব্য হামলার ঝুঁকিতে পারস্য উপসাগরীয় অঞ্চলের ১২টি দেশকে সহায়তা দিতে অস্ট্রেলিয়া দূরপাল্লার সামরিক নজরদারি বিমান ও ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, রয়্যাল অস্ট্রেলিয়ান বিমান বাহিনী চার সপ্তাহের জন্য একটি ই-সেভেনএ ওয়েজটেইল নজরদারি বিমান ও সহায়ক কর্মী মোতায়েন করবে, যা উপসাগরীয় আকাশসীমা পর্যবেক্ষণ ও নিরাপত্তা জোরদারে কাজ করবে।

অস্ট্রেলীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে এই বিমান মোতায়েন করা হচ্ছে এবং দেশটিকে উন্নত মাঝারি পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে। আলবানিজ বলেন, এই পদক্ষেপ আক্রমণাত্মক নয়, বরং উপসাগরীয় দেশগুলোর রক্ষণাত্মক সক্ষমতা বাড়ানো ও আকাশসীমা সুরক্ষিত রাখার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনালাপের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রায় ১ লাখ ১৫ হাজার অস্ট্রেলিয়ান নাগরিকের নিরাপত্তাও এই পদক্ষেপের অন্যতম কারণ।

10 Mar 26 1NOJOR.COM

উপসাগরে প্রতিরক্ষা জোরদারে নজরদারি বিমান ও ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে অস্ট্রেলিয়া

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।