Web Analytics

নাটোরের সিংড়া উপজেলায় ট্রাকের ধাক্কায় এক ছাগল ব্যবসায়ী নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সিংড়ার ছাগলহাটি থেকে ছাগল কিনে চার ব্যবসায়ী ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে নাটোরগামী একটি ট্রাক তাদের বহনকারী ভ্যানকে ধাক্কা দিলে আঁচলকোট গ্রামের আবু হোসেনের ছেলে আলী হোসেন (৩৫) ঘটনাস্থলেই মারা যান।

আহতদের মধ্যে আজাদ, আফসার আলী ও সিরাজ রয়েছেন। আজাদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং অন্য দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়ি ফেলে পালিয়ে যান।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

07 May 26 1NOJOR.COM

সিংড়ায় ট্রাকের ধাক্কায় ছাগল ব্যবসায়ী নিহত, তিনজন আহত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।