Web Analytics

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে, তাদের নৌবাহিনী হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি উন্নত স্বয়ংক্রিয় ডুবো ড্রোন জব্দ করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ড্রোনটি ‘রেমাস ৬০০’ এবং এটি গোয়েন্দা নজরদারির কাজে ব্যবহৃত হচ্ছিল। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে।

আধা-সরকারি ফারস নিউজ আইআরজিসির বিবৃতি উদ্ধৃত করে জানায়, গোয়েন্দা তথ্য ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতার সমন্বয়ে পরিচালিত একটি জটিল অভিযানে ড্রোনটি শনাক্ত ও আটক করা হয়। আইআরজিসির দাবি, ড্রোনটি এখন তাদের বিশেষজ্ঞদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এর ভেতরে থাকা তথ্য উদ্ধারের কাজ চলছে।

আইআরজিসি বলেছে, হরমুজ প্রণালিতে বিপজ্জনক তৎপরতা ও অনুমোদনহীন চলাচল ঠেকাতে তারা কঠোর পদক্ষেপ নিচ্ছে। তারা প্রণালিটি বন্ধ থাকার দাবি করে অননুমোদিত প্রবেশের বিরুদ্ধে শক্তিশালী ও নিরলস ব্যবস্থা অব্যাহত রাখার কথাও জানিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স আল জাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্র তার সব কার্যরত ড্রোন সম্পদের ওপর ইতিবাচক নিয়ন্ত্রণ বজায় রেখেছে। তিনি ইরানের দাবিকে হতাশাজনিত বলে মন্তব্য করেন।

28 Sep 26 1NOJOR.COM

হরমুজে মার্কিন ডুবো ড্রোন জব্দের ইরানি দাবি নাকচ করেছে যুক্তরাষ্ট্র

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।