ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি (আইআইএলডি) পরিচালিত এক প্রাক-নির্বাচনি জনমত জরিপে দেখা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ১০৫টি আসনে এবং বিএনপি নেতৃত্বাধীন জোট ১০১টি আসনে জয় পেতে পারে। সোমবার সকালে রাজধানীর পুরানা পল্টনের ফার্স হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপে আরও বলা হয়, অন্যান্য দল ১৯টি আসনে জয় পেতে পারে এবং ৭৫টি আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।
জরিপ অনুযায়ী, মোট ভোটের হিসাবে বিএনপি নেতৃত্বাধীন জোট সামান্য এগিয়ে রয়েছে—৪৪ দশমিক ১ শতাংশ ভোটার তাদের পক্ষে, আর জামায়াত নেতৃত্বাধীন জোটের পক্ষে ৪৩ দশমিক ৯ শতাংশ ভোটার। দেশের ৩০০ আসনে পরিচালিত এই জরিপে ৬৩ হাজার ৬১৫ জন ভোটার অংশ নেন, যাদের মধ্যে ৫৭ দশমিক ৫৯ শতাংশ পুরুষ ও ৪২ দশমিক ৪১ শতাংশ নারী। অংশগ্রহণকারীদের ৯২ দশমিক ৯ শতাংশ জানিয়েছেন তারা ভোট দেবেন।
জরিপে দেখা যায়, পুরুষ ভোটারদের মধ্যে বিএনপি জোট এগিয়ে, আর নারী ভোটারদের মধ্যে জামায়াত জোটের সমর্থন বেশি। ১০ শতাংশের বেশি ব্যবধানের আসনগুলোকে নিশ্চিত বিজয় এবং ১০ শতাংশের কম ব্যবধানের আসনগুলোকে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে ধরা হয়েছে।
জরিপে আসনে এগিয়ে জামায়াত জোট, মোট ভোটে সামান্য এগিয়ে বিএনপি জোট
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।