Web Analytics

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে সংকট দেখা দেওয়ায় চীন তার বড় তেল শোধনাগারগুলোকে ডিজেল ও পেট্রল রপ্তানি সাময়িকভাবে স্থগিত করতে বলেছে বলে ব্লুমবার্গ নিউজ জানিয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের (এনডিআরসি) কর্মকর্তারা শোধনাগার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মৌখিকভাবে এই নির্দেশ দেন, যা সঙ্গে সঙ্গে কার্যকর হওয়ার কথা।

চীন অপরিশোধিত তেলের নিট আমদানিকারক দেশ এবং হরমুজ প্রণালির ওপর জ্বালানি সরবরাহের জন্য নির্ভরশীল। বর্তমানে ওই প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। কেপলারের তথ্য অনুযায়ী, গত বছর চীনের সমুদ্রপথে অপরিশোধিত তেল আমদানির ৫৭ শতাংশ এসেছে মধ্যপ্রাচ্য থেকে। প্রতিবেদনে আরও বলা হয়, শোধনাগারগুলোকে নতুন কোনো রপ্তানি চুক্তি না করতে এবং ইতিমধ্যে চূড়ান্ত হওয়া চালান বাতিলের জন্য আলোচনা করতে বলা হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, তিনি এমন কোনো সিদ্ধান্তের বিষয়ে অবগত নন। পেট্রোচায়না, সিনোপেক, সিএনওওসি, সিনোকেম গ্রুপ এবং ঝেজিয়াং পেট্রোকেমিক্যালসহ নিয়মিত রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

05 Mar 26 1NOJOR.COM

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে চীন সাময়িকভাবে জ্বালানি রপ্তানি স্থগিত করেছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।