পিরোজপুরের কাউখালীতে বিশেষ অভিযান চালিয়ে ৬৯ রাউন্ড শটগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি, দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল ও পুলিশের ভুয়া পরিচয়পত্রসহ শাওন ইসলাম অপু নামে ২৪ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্র জানায়, মাদক ও অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনা এবং কাউখালী থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে পুলিশ ও ফোর্সের সমন্বয়ে একটি দল গঠন করা হয়েছিল। মৃত শাখাওয়াত হোসেনের দোতলা ভবনের ছাদ থেকে অপুকে আটক করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, তার দেহ ও আশপাশে তল্লাশি চালিয়ে দুটি ছোরা, দুটি ভুয়া অস্ত্রের লাইসেন্স এবং একটি চামড়ার অস্ত্রের কভারও উদ্ধার করা হয়। অপু শিয়ালকাঠী গ্রামের মৃত শাখাওয়াত হোসেনের ছেলে। তদন্ত কর্মকর্তা ইবাদ আলী বলেন, এ ঘটনায় মামলা হয়েছে; মঙ্গলবার তাকে পিরোজপুর আদালতে পাঠানো হচ্ছে এবং অন্য কেউ জড়িত কি না তা তদন্ত করা হচ্ছে।
কাউখালীতে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।