Web Analytics

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে স্বাস্থ্য তথ্য বাধ্যতামূলক করার নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার জারি করা এক চিঠিতে জানানো হয়, অভিন্ন ভর্তি ফরমে শিক্ষার্থীদের স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য অন্তর্ভুক্ত করতে হবে এবং এ বিষয়ে সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অবহিত করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, চলতি শিক্ষাবর্ষে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত তথ্য অভিন্ন ফরমে লিপিবদ্ধ করতে হবে। পরবর্তী শিক্ষাবর্ষে একই ফরমের মাধ্যমে ভর্তি কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।

এই পদক্ষেপের মাধ্যমে সারাদেশে ভর্তি প্রক্রিয়ায় একরূপতা আনা এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য তথ্য সংরক্ষণে একটি অভিন্ন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

22 Apr 26 1NOJOR.COM

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি ফরমে স্বাস্থ্য তথ্য বাধ্যতামূলক করা হয়েছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।